নরসিংদীর পলাশে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশ থানাধীন চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর গ্রামে এক সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত শুক্রবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটায় স্থানীয় চোরচক্র। এ ঘটনায় পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক তৈমুর আলম অপু।
অভিযোগে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে চরসিন্দুরের কলেজ গেট এলাকায় সাংবাদিক তৈমুর আলম অপুর বাড়ির তালা ভেঙ্গে কাঠের দরজা, অফিসের কম্পিউটার, চারটি ফ্যান, হার্ডডিস্ক, সিসি ক্যামেরা, চারটি পুরাতন শাটার সহ অন্যান্য মালামাল নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় পলাশ থানায় অভিযোগ করিলে একদল পুলিশ অভিযান চালায়। ওইসময় পুলিশের টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। সূত্রে জানা যায়, এ চুরির সাথে স্থানীয় মাদক ব্যবসায়ীরা সম্পৃক্ত রয়েছে।
এ ব্যাপারে পলাশ থানার ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




