চিরিরবন্দরে অমর একুশে বইমেলার উদ্বোধন

পি,কে,রায়,চিরিরবন্দর প্রতিনিধি: “আলো ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি,পাঠাগার গড়ি” এই প্রতিপাদ্যে চিরিরবন্দরে চার দিনব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে চার দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক।
এ সময়, সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লায়লা বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসনাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিশ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামীসহ সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর বই মেলার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মদের মধ্যে বই পড়ার অভ্যাস টিকে থাকবে এবং একটি সমৃদ্ধ নতুন প্রজন্ম পাব।
এ বারের বইমেলায় ১৪ টি স্টল, ব্লাড ডোনার গ্রুপের ক্যাম্পেইন, চিরির নদীর বাতিঘর, স্কাউট ও পিঠা উৎসবের ১০টি স্টল রয়েছে।




