চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা :গতকাল বিকেলে দাউদকান্দি সিংগুলা খেলার মাঠে চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি কুমিল্লা -১ সংসদীয় আসনের সংসদ সদস্য
ইঞ্জিনিয়ার আব্দুস সবুর উদ্বোধনী বক্তব্য রাখেন। হাঁসের খোলা বনাম খোশকান্দি চুড়ান্ত ভাবে খেলায় মুখোমুখি হলে নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকলে টাইব্রেকারে ৪-২ গোলে খোলা কান্দি একাদশ চ্যাম্পিয়ন হয়। বৃষ্টির কারনে মাঠটি পানিতে ডুবে যাওয়ায় চেয়ারম্যান পুত্র আক্তার হোসেন মুন্না মাঠটি ভরাট করে সবসময় খেলার উপযোগী করার জন্য সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এর সহযোগিতা কামনা করলে, তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সির সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি বৃন্দের মাঝে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল ও কুমিল্লা উত্তর জেলা সভাপতি জিএস সুমন সরকার সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আব্দুস সবুরকে ক্রেষ্ট দিয়ে সম্মানিত করেন চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি এবং একটি বটবৃক্ষ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত।




