slider

মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও অনুষ্ঠানের মধ্য দিয়ে আ:লীগের প্ল্যাটিনাম জয়ন্তী পালিত

শফিকুল ইসলমা সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্ল্যাাটিনাম জয়ন্ত্রী) পালিত হয়েছে।
জেলা আঃলীগের সভাপতি,জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন অ্যাডভোকেটের নেতৃত্বে বেলা ১২টার দিকে শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সম্মুখ হতে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালী শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে শহীদ স্মৃতিফলকের সম্মুখে জেলা আঃলীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালীতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা আঃলীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র গাজী কামরুল হুদা সেলিম,যুগ্ন সাধারন সম্পাদক অ্যাড,বদরুল ইসলাম খান বাবলু,সাংগঠনিক সম্পাদক ও নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান সুদেব সাহা,সদর উপজেলা আঃলীগ সভাপতি মোঃ ইসরাফিল হোসেন,সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার,শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকার, সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড.আবু বক্কর সিদ্দিক খান তুষার,সাধারন সম্পাদক আবুল বাশার,যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আঃ রাজ্জাক রাজা,যুগ্ন সাধারন সম্পাদক ও ঘিওর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান জনি, ছাত্রলীগ সভাপতি সিফাত কোরাইশী সুমন প্রমুখ।
মানিকগঞ্জে ইতিহাসে জেলা আঃলীগের নেতৃত্বে এযাব কালের সবচেয়ে বড় প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী এবাই অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button