ওল্ড ট্রাফোর্ড টেস্টে পাকিস্তানের শোচনীয় পরাজয়

ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে চার দিনেই শোচনীয়ভাবে হেরে গেছে পাকিস্তান। ৩৩০ রানের বিশাল ব্যবধানে জয় পায় ইংলিশরা।
ম্যাচের চতুর্থ দিন সকালে ইংল্যান্ড ওয়ানডে মেজাকে ব্যাটিং করে ১ উইকেট ১৭৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাড়ায় ৫৬৫. টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ৪১৮. জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। তাই এই ম্যাচে পাকিস্তানের জয়ের সম্ভাবনা দেখতে সাহস পায়নি তাদের ঘোরতর সমর্থকরাও। আশা ছিল যদি আজকের দুই সেশন ও আগামীকাল শেষ দিন ব্যাটিং করে ম্যাচ ড্র করতে পারে মিসবাহ উল হকের দল। কিন্তু সে আশার গুড়েও বালি ছিটিয়েছেন পাক ব্যাটসম্যানরা।
প্রথম ইনিংসের মত সোমবারও অব্যাহত ছিল ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিল। মোহাম্মদ হাফিজের ৪২ ও অধিনায়ক মিসবাহর ৩৫ রান ছাড়া কেউ বলার মত কোন রান পায়নি। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানের ব্যাট আজো হাসেনি। ২৩৪ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।
ইংল্যান্ড : ৫৮৯/৮ (ঘোষণা) ও ১৭৩/১ (ঘোষণা)
পাকিস্তান ১৯৮ ও ২৩৪




