Uncategorized

সাভারে বিনা প্রতিদ্বন্দিতায় ১ চেয়ারম্যান ও ১২ মেম্বার নির্বাচিত

সোহেল রানা,সাভার(ঢাকা): আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনে ঢাকার সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফখরুল আলম সমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নের আরো ১০ জন ওয়ার্ড মেম্বার ও ২ জন সংরক্ষিত আসনের মেম্বার বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন শিকদার।
বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্যরা হলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাহিনুর বেগম, বিরুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোসাঃ নুরতাজ। বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ১০ সদস্য হলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নাজমুল হোসেন, ৩ নং ওয়ার্ডের মোঃ মান্নান, ৪ নং ওয়ার্ডের মোঃ আইয়ুব, ৫ নং ওয়ার্ডের মোঃ নিজাম, ৭ নং ওয়ার্ডের আলমাছ হোসেন, ৮ নং ওয়ার্ডের মোঃ ফিরুজ, ৯ নং ওয়ার্ডের শাহ আলম, বনগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফিরোজ উদ্দিন, ভাকুর্তা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জাকির হোসেন,আমিনবাজার ১ নং ওয়ার্ডের মোঃ সাইফুল ইসলাম।
এ ব্যাপারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, ‘আমি আমার কাজের ফলাফল পেয়েছি। আমি যে কাজ করেছি এতে আমি ব্যাপক ভোটে নির্বাচিত হতাম। আমার জনপ্রিয়তা দেখেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। আমি আমার ভালো কাজের ফলাফল পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
তেঁতুলঝোড়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ বলেন, ওই ইউনিয়নের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তেঁতুলঝোড়া ইউনিয়নে কেউ মনোনয়ন জমা দেননি। শুধু ফখরুল আলম সমর তার মনোনয়ন জমা দেন। তার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাভারের ১১ টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button