Uncategorized

ফটো সাংবাদিক কাজলের খোঁজ মিলেছে

সংবাদদাতা, বেনাপোল (যশোর): নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে বেনাপোল স্থলবন্দরে। শনিবার দিবাগত রাত ২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি তাকে উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার সানাউল্লাহ মিয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি তাকে বেনাপোল পোর্ট এলাকা থেকে বিজিবি উদ্ধার করে। সকাল বেলায় হয়তো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
কাজলের ছেলে পলক বলেছেন, শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তার বাবার সঙ্গে কথা হয়েছে। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি ভালো আছেন বলে জানান।
ফটোসাংবাদিক কাজল গত ১০ মার্চ তার ‘দৈনিক পক্ষকাল’ পত্রিকা অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button