Uncategorized

পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়তে হবে

ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তান যদি জয় পায়, সেটা কেবল বিশ্বরেকর্ডই হবে না, সম্ভবত ভবিষ্যতে কোনো কালেই তা ভাঙবে না।
সোমবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির আগে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ১ উইকেটে ১৭৩ রান করে। ফলে জয়ের জন্য পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৫৬৫ রান। আর এই মাঠে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪০২ রান করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেটা ঘটেছিল সেই ১৯৫৯ সালে।
পাকিস্তান এখন এই ম্যাচে যা করতে পারে, তা হলো প্রায় দুই দিন টিকে থাকা। প্রথম ইনিংসে শোচনীয় ব্যর্থতার পর তারা এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button