sliderশিক্ষাশিরোনাম

ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের।

রোববার বেলা ১১টার দিকে খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে বাম পায়ের আঙ্গুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মোহাম্মাদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button