slider
ধামরাইয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুধীর চৌধুরীর মতবিনিময়

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে উপজেলার চেয়ারম্যান প্রার্থী শিল্পপতি সুধীর চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার সাইট্টা গ্রামে এসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি সাইট্টা নাট মন্দরীরে দ্বিতীয় বার্ষিক গীতা উৎসবে যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বেনজীর আহমদ। এসময় সুধীর চেীধুরী উপস্থিত সকলের কাছে আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী যোষণা দেন এবং সকলের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রায় দেড় হাজার লোক উপস্থিত ছিলেন।
সুধীর চৌধুরী বলেন, আমি ধামরাইবাসীর সেবা করতে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। ধামরাইবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় রাস্তাঘাটের উন্নয়নসহ একটি মডেল উপজেলা গড়ে তোলবো।




