slider

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে বিএনপির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : পঞ্চগরের বোদা উপজেলা বিএনপি নেতা আব্দুর রশীদ আরেফিন পুলিশের গুলিতে মারা যাওয়ায় নাটোরে গায়েবানা জানাযা করেছে জেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আজ রবিবার বাদ জোহর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ নেতা কর্মীরা।
জানাযা শেষে দুলু বলেন, “আব্দুর রশীদ আরেফিন ছিলেন বিএনপির একজন আদর্শের সৈনিক। তিনি সব সময় রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছেন। জিয়ার আদর্শের সেই সৈনিককে পুলিশ গুলিকরে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের শাস্তির দাবী করছি। এভাবে আমাদের নেতা কর্মীদের গুলিকরে হত্যাকরে কোন ভাবেই আন্দোলন দমিয়ে রাখতে পারবে না বর্তমান সরকার। এই সরকারকে পদত্যাগ করিয়ে তত্বাবধায় কসরকার গঠন করিয়ে তবে তারা ঘরে ফিরবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button