আন্তর্জাতিক সংবাদ

জার্মানির ট্রেনে কুঠার হামলা

জার্মানিতে এক ট্রেনে কুঠার ও ছুরি হামলা হয়েছে। এতে চার ব্যক্তি আহত হয়েছে। হামলাকারী ছিল এক কিশোর আফগান উদ্বাস্তু। পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। হামলার উদ্দেশ্য জানা যায়নি।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক খবরে বলা হয়েছিল, ২০ জন আহত হয়েছিল। পরে দেখা যায়, তারা আসলে ঘটনা দেখে ঘাবড়ে গিয়েছিল। স্থানীয় সময় রাত ৯.১৫ (১৯১৫ জিএমটি)-এ ওরজবার্গে এই ঘটনা ঘটে।
ব্যাভেরিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াচিক হারম্যান বলেন, হামলাকারীর বয়স ১৭ বছর। সে ওচসেফুর্ট শহরে বাস করত। হামলার সময় উপস্থিত কেউ কেউ বলেছে, সে হামলাকালে আল্লাহু আকবর বলে ধ্বনি দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button