slider

পিরোজপুরে নৌকার কর্মীকে পিটিয়ে আহত করেছে ঈগলের লোকজন

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নৌকার কর্মী আব্দুল হালিম হাওলাদারকে পিটিয়ে আহত করেছে ঈগলের লোকজন। রবিবার সন্ধ্যা সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল হালিম হাওলাদারের বাড়ী পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামে। আব্দুল হালিম হাওলাদারকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উমেদপুর এলাকার রাকিব সিকদার নামে একজন জানান, বেশ কয়েকজন অল্প বয়সী যুবক পাইপগান সহ অন্যান্ন দেশীয় অস্র নিয়ে আব্দুল হালিম হাওলাদের উপর হামলা চালায়। এ সময় তারা আমাকেও পাইপ দিয়ে আঘাত করার চেষ্টা করে। আমি মোটরসাইকেল চালিয়ে সরে গেলে তাদের পাইপের আঘাত আমার গাড়ির পিছনে লাগে। পরে আমি লোকজন নিয়ে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হালিম হাওলাদার জানান, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করেছি। আমার উপর ঈগল প্রতীকের প্রার্থী এ কে এম আউয়ালের লোকজন হামলা করেছে। রবিবার নব নির্বাচিত সংসদ সদস্য শম রেজাউল করিম পাড়েরহাট ইউনিয়নের পাড়েরহাট বাজারে লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গেলে অন্যান‍্যদের মত আমিও তার সাথে ছিলাম। সন্ধায় আমার উপর হামলা হয়। আমি কেন নৌকার পক্ষ করেছি এ জন্য ঈগলেন লোকজন এর আগেও আমাকে হুমকি দিয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, আব্দুল হালিম হাওলাদারের উপর হামলার সাথে জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, আব্দুল হালিম হাওলাদার নৌকার পক্ষে কাজ করেছে এ জন্য ঈগলের লোকজন তার উপর ক্ষুব্দ ছিল।
পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাওন জানান, আহত আব্দুল হালিম হাওলাদার পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীগের সহ-সভাপতি। তার উপর হামলার বিষয়টি দুঃখজনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button