slider

সিংড়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার

নাটোর প্রতিনিধি :নাটোরের সিংড়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত বাবা শাহিন মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার সময় বাড়ীর পাশেই ভাসুরের বাড়ীতে মাছ কাটতে যান ভুক্তভোগী ওই কিশোরীর মা। এসময় বাড়ীতে অন্য কেউ না থাকার সুযোগে শাহীন মন্ডল তার নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটির মা বাড়ীতে এসে মেয়েকে ধর্ষণ চেষ্টারত অবস্থায় দেখে জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিবরণ পুলিশকে জানায়। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতেই তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button