আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ফ্রান্সে হামলার ঘটনায় জাতিসঙ্ঘের নিন্দা

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ ফ্রান্সের নিস নগরীতে বাস্তিল দিবসের অনুষ্ঠান চলাকালে ‘বর্বর ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার’ বৃহস্পতিবার কঠোর নিন্দা জানিয়েছে।
এ জাতীয় দিবসে হামলাকারী আতশবাজি প্রদর্শনী দেখতে থাকা উৎসুক জনতার ওপর সাদা রঙের একটি বড় ট্রাক দ্রুত গতিতে তুলে দিলে কমপক্ষে ৮০ জন নিহত ও আরো অনেকে আহত হন।
নিরাপত্তা পরিষদ ফ্রান্সে হামলা সংক্রান্ত খসড়া বিবৃতি সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। এতে ওই বর্বর হামলার কঠোর ভাষায় নিন্দা এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়।
পরিষদ আবারো এটা নিশ্চিত করে যে, বিশ্বের শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সন্ত্রাসবাদ সবচেয়ে বড় হুমকি।
১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘যেকোন সন্ত্রাসী কর্মকাণ্ড অপরাধ ও অন্যায়।’
বিগত ১৮ মাসেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে এটি ছিল তৃতীয় বড় ধরণের হামলার ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button