Uncategorized
সাটুরিয়ায় ২ ব্যক্তির লাশ উদ্ধার

সংবাদদাতা, মানিকগঞ্জ: সাটুরিয়া উপজেলার পৃথক দুইটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হুকুম আলী ও হযরত আলী নামে দুই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে লাশ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ বালিয়াটির খলিলাবাদ গ্রামের হুকুম আলীর (৬৫)লাশ তার ঘরের ভেতর থেকে ও হাজিপুরের হযরত আলীর (৫৫) লাশ তার বাড়ির পাশে একটি গাছ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।




