খেলা

মুরালির ৪ লাখ ডলার মেরে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড!

বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের বিরুদ্ধেই টাকা মেরে দেয়ার অভিযোগ আনলেন মুথাইয়া মুরালিধারান৷এক-দু’টাকার ব্যাপার নয়৷ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই চার লাখ ডলার দেয়নি মুরালিকে৷এমনটাই অভিযোগ শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনারের৷শুধু মুরালিই নন, শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেরও বোর্ডের কাছে বকেয়া টাকার পরিমাণ পাঁচ লাখ ডলার৷এই দু’ই ক্রিকেটারের মোট ৯ লাখ ডলার আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলেও দিচ্ছে না৷এমনটাই অভিযোগ আনলেন মুরালি৷
ব্যাপারটা আসলে কী? কেনই বা এত টাকা পান মুরালিরা? ২০১১-তে আইপিএল-এর আসরে নেমেছিল কোচি টাস্কার্স৷ব্র্যাড হজ, মুরালি, মাহেলা ও ভিভিএস লক্ষ্ণণরা সেই দলে ছিলেন৷পরে কোচিকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল৷বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল৷শেষে আদালত রায়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের ৬০ শতাংশ অর্থ দিয়েছিল৷বাকি ৪০ শতাংশ অর্থ দেয়ার কথা ছিল বোর্ডেরই৷সেই টাকাই এখনো পাননি মুরালি-মাহেলারা৷
সম্প্রতি বিসিসিআই-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একটি খবরেই মুরালি-হজদের উত্তপ্ত করে দিয়েছে এই ইস্যুতে৷চোটের জন্য আইপিএল খেলতে না-পারা পশ্চিমবঙ্গের পেসার মোহাম্মদ শামিকে ২.২ কোটি রুপি ক্ষতিপূরণ দেবে বোর্ড৷এমনটাই জানায় বিসিসিআই৷এটা দেখেই বেজায় চটেন অস্ট্রেলিয়ার হজ৷কেকেআর-এর বর্তমান ক্রিকেটার টুইটারে লেখেন,‘‘বিসিসিআই-এর ওয়েবসাইটে দেখলাম সামিকে ক্ষতিপূরণ স্বরূপ টাকা দেয়া হচ্ছে। কোচি টাস্কার্সের বাকি খেলোয়াড়রা কি তাহলে বকেয়া টাকা পেতে পারে?’’
হজ পাশে পেলেন মুরালিকে৷তিনি বলছেন,‘‘ বিসিসিআই-এর থেকে আমি আর মাহেলা চার ও পাঁচ লাখ ডলার করে পাই৷মাহেলা দলের ক্যাপ্টেন ছিল৷এ ব্যাপারে বিসিসিআই-এর সঙ্গে বহুবার কথাও বলেছি৷লিখিত অভিযোগও জমা দিয়েছি৷কিন্তু শুধুমাত্র আশ্বাস ছাড়া এখনো কিছু পাইনি৷কোচির ক্রিকেটাররা ২০ লাখ ডলারেরও বেশি টাকা পায় বোর্ডের থেকে৷আমরা এখনো অপেক্ষা করছি৷আমি বিশ্বের বিভিন্ন লিগে খেলেছি৷কিন্তু কোনো বোর্ড এরকম আচরণ করেনি৷বিসিসিআই ক্রিকেটারদের কথা ভাবে না৷তাদের একটাই লক্ষ্য, কত তাড়াতাড়ি টুর্নামেন্ট শেষ করা যায়?
মুরালির অভিযোগ অস্বীকার করেছে বোর্ড৷তারা জানিয়েছে বাকি টাকাও ফ্র্যাঞ্চাইজিরই দেয়ার কথা৷বিষয়টা আদালতের বিচারাধীন৷আইনি সমাধানের পরেই একবারে টাকা দেয়া হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button