sliderস্থানিয়

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে নলছিটিতে দোয়া মুনাজাত

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩রা জুন) বিকেলে উপজেলার মোল্লারহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৈশাখীয়া চৌমাথা বালুর মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অন্যতম রূপকার। তিনি দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্রের পথ দেখিয়েছেন এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী রাজনৈতিক ধারা সৃষ্টি করেছেন।” তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছালাম হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

খলিলুর রহমান সরদার-এর সঞ্চালনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জেড আই কামাল, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক আলহাজ মো. কবির হোসেন জোমাদ্দার, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আলী হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button