শিবগঞ্জ (চাঁপাইনবাবঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে পিস্তুল,গুলি ও ম্যাগজিন সহ দুই যুবককে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ্ আটককৃত যুবকদ্বয় হলো শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর পন্ডিতপড়া গ্রামের মৃত আফসার আলির ছেলে মো: রফিকুল ইসলাম(৩৩) ও তারাপুর মোড়লপাড়া গ্রামের মো:জাহাঙ্গীর হোসেনের ছেলে মো:রুবেল আলি(২১)।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই হরেন্দ্রে নাথ ও এএসআই রেজাউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ২৫ সেপ্টেম্বর শুক্রবার বেলা পৌণে তিনটার দিকে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাাজারে মোস্তফা মার্কেটের পিছনে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি সহ উক্ত দুই যুবককে হাতেনাতে আটক করে। এব্যাপারে শিবগঞ্জ থানায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।