sliderস্থানিয়

গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ বাংলাদেশিকে পুশ-ইন এর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থান ও দ্রুত পদক্ষেপের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের মধ্যবর্তী শূন্য রেখা (নো-ম্যানস ল্যান্ড) এলাকায় অবস্থান করছেন।

সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।
খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বিএসএফ সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান জোরদার করেছে। ফলে যেকোনো সময় ওই ২৮ জনকে পুনরায় বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে। বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button