slider

রামপাল মডেল সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ

রামপাল বাগেরহাট সংবাদদাতা : রামপাল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। রামপাল উপজেলা পরিষদের অর্থায়নে এসব ব্যাগ বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারী (সোমবার) বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক হাওলাদার আব্দুল মান্নানের সঞ্চালনায় ও কিশোর কুমার বালা’র সভাপতিত্বে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর বাবুল রায়, সহকারি শিক্ষা অফিসার মো.আসাদুজ্জামান, প্রেসক্লাব রামপাল এর সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, হাওলাদার মোয়াজ্জেম হোসেনসহ অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button