খেলা

সূবর্ণ সুযোগের সামনে পাকিস্তান ও ইংল্যান্ড

বৃহস্পতিবার লর্ডসে শুরু হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজকে ঘিরে টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজেদের উন্নতি করার এক অপূর্ব সুযোগের সামনে দাড়িয়ে আছে উভয় দল।
টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের বর্তমান অবস্থান তিনে। সর্বশেষ প্রকাশিত আইসিসির পয়েন্ট তালিকা অনুযায়ি পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১১। এক পয়েন্ট বেশি নিয়ে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত(১১২)। তালিকার চতুর্থ স্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১০৮।
পাকিস্তান সিরিজে ২-১ অথবা ৩-১ ব্যবধানে জিতলে ভারতে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে যাবে মিসবাহ উল হকের দল। তবে দারুণ ফর্মে থাকা স্বাগতিকদের বিরুদ্ধে সিরিজ জেতা সহজ হবে না মির্কি আর্থারের শীষ্যদের।
অন্যদিকে ইংল্যান্ড যদি সিরিজে ১-০ কিংবা ২-১ ব্যবধানে জয় পায়, তবে তারা পাকিস্তানকে টপকে র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠবে। আর যদি ২-০ কিংবা ৩-১ ব্যবধানে সিরিজ জেতে তবে তারা রেটিং পয়েন্টে ধরে ফেলবে ভারতকে। তখন যৌথভাবে ভারতের সাথে দ্বিতীয় অবস্থানে থাকবে অ্যালিস্টার কুকের দল।
তবে পাকিস্তানকে ৩-০ বা ৪-০ ব্যবধানে হারাতে পারলে ভারতকে টপকে এককভাবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে যাবে ট্রেভর বেলিসের শীষ্যরা।
উল্লেখ্য ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button