slider

নওগাঁয় ভোটগ্রহণ চলছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভোটগ্রহণ শুরু হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে। আজ জেলার ৫টি আসনে মোট ৬৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁর পাঁচটি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৬৫০টি। এর মধ্যে ৪০৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯জন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মওলা জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মুহাম্বদ রাশিদুল হক বলেন, নির্বাচন কেন্দ্রীক ৫ স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নওগাঁর ৫টি আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৬টি রাজনৈতিক দলের ১৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button