ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিল,ট্যাপেনটাডোল, গাঁজা সহ ২ আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কর্র্তৃক ২ (দুই)টি পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৪ বোতল ফেন্সিডিল, ৬০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ২ জন আসামী গ্রেফতার এবং সকল থানা পুলিশ কর্তৃক ৮টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। গত ২৪ নভেম্বর শুক্রবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলায় মাদক বিরোধী ২টি পৃথক অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ৩৪ বোতল ফেন্সিডিল, ৬০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ২ জন আসামী গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কর্তৃক মাদকবিরোধী অভিযানে রুহিয়া থানাধীন রুহিয়া ইউপির অন্তর্গত মধুপুর মাস্টারপাড়া গ্রামস্থ জনৈক সতীশ মাস্টারের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামী- শ্রী রবি চন্দ্র বর্মন (৫০), পিতা-মৃত ক্ষীরেন্দ্র নাথ বর্মন, সাং-মধুপুর মাস্টারপাড়া (রুহিয়া ইউপি), থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কর্তৃক মাদকবিরোধী অভিযানে পীরগঞ্জ থানাধীন সেনগাঁও ইউপির অন্তর্গত সিন্দুর্ণা (চুড়াভূজী) গ্রামে অভিযান পরিচালনা করে ৬০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজাসহ ২ (দুই) জন আসামী মোছাঃ শামসুন নেহার (৩৯), স্বামী-মোঃ আমিনুল ইসলাম, মোঃ মুক্তারুল ইসলাম (২৩), পিতা-মোঃ আমিনুল ইসলাম, উভয় সাং-সিন্দুর্ণা, থানা-পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ১ টি, পীরগঞ্জ থানা- ২ টি, বালিয়াডাঙ্গী থানা- ১ টি, হরিপুর থানা- ১ টি, রাণীশংকৈল থানা-১ টি, রুহিয়া থানা-১ টি ও ভূল্লী থানা-১ টি সহ সর্বমোট ৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।



