slider
বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জুনাব আলীর ইন্তেকাল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: তিতাস উপজেলার সাবেক (দাউদকান্দি) ভিটি কান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এবং দুলারামপুর জুনাব আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জুনাব আলী (৮৮) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। রোববার দুপুরে তিনি রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইহকাল ত্যাগ করেন। বাদ মাগরিব দুলারামপুর জুনাব আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবর স্থানে তাঁকে দাফন করা হয়।



