অপরাধ

গুলশানে সন্ত্রাসী হামলায় আহত শাওন মারা গেছে

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত জাকির হোসেন শাওন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
ঢামেক আইসিইউ প্রধান জানান, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে শাওনের মৃত্যু হয়।
গত ১ জুলাই হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর ওই এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে আটক করেছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
শাওন সন্দেহভাজন সন্ত্রাসী বলে পুলিশ জানায়। তবে তার পরিবারের দাবি, তিনি হলি আর্টিজানে কাজ করতেন। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তিনি জড়িত ছিলেন না। ঘটনার পরের দিন পরিবারের সদস্যরা শাওনের খোঁজে গুলশান এলাকায় যান এবং সেখানে সাংবাদিকদের শাওনের ছবিও দেখান। শাওনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এর পর বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।
সন্ত্রাসীরা ওই রেস্টুরেন্টে হামলা চালিয়ে দেশি-বিদেশি ২২ জনকে হত্যা করে। পরদিন কমান্ডো অভিযানে ছয় সন্দেহভাজন অস্ত্রধারী নিহত হয়।
ওই অভিযানের আগেই ঘটনাস্থলের কাছ থেকে পুলিশ রক্তাক্ত অবস্থায় শাওনকে আটক করে। সন্দেহজনক হওয়ায় তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button