আন্তর্জাতিক সংবাদ
যু্ক্তরাষ্ট্রে গুলিতে ৫ পুলিশ অফিসার নিহত

যুক্তরাষ্ট্রের ডালাসে গুপ্তঘাতকের গুলিতে পাঁচ পুলিশ অফিসার নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০ পুলিশ। বর্ণবাদবিরোধী এক বিক্ষোভে গুলিবর্ষণ করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ডালাসের বাণিজ্যিক অঞ্চলে পুলিশের বিরুদ্ধে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল।
বার্তা সংস্থা এএফপি জানায়, বিক্ষোভে স্নাইপাররা বিক্ষোভের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
ডালাস শহরের পুলিশপ্রধান ডেভিড ব্রাউন এক বিবৃতিতে বলেন, বিক্ষোভে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে লক্ষ্য করে দুটি স্নাইপার থেকে গুলি চালানো হয়।
ডেভিড ব্রাউন আরো বলেন, হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। সন্দেহভাজন কয়েকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে।
ডালাস পুলিশ এছাড়া আরো একজনকে খুঁজছে। তিনি আফ্রিকান-আমেরিকান বলে ধারণা করা হচ্ছে।




