আন্তর্জাতিক সংবাদ

আবারো ট্রাম্পকে প্রত্যাখ্যান করলেন মেলানিয়া

আবারো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুতেই নিজের স্ত্রীর হাত ধরতে সফল হচ্ছেন না। প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে গিয়ে একবার নয়, দু’‌বার একই ধরনের ঘটনা ঘটল প্রেসিডেন্টের সঙ্গে। দিন দুই আগে ইসরাইল সফরে গিয়ে প্রকাশ্যে দেখা গিয়েছিল রেড কার্পেটে হাঁটার সময় ট্রাম্প যখনই তার স্ত্রী মেলানিয়ার হাত ধরতে যান, তিনি ঝটকা দিয়ে হাত সরিয়ে দেন। ফের একই ঘটনা ঘটল রোমেও।
রোমের বিমানবন্দরে বিমান অবতরণ করার পর বিমান থেকে নামছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। বিমান থেকে নামার সময় উপস্থিত সকলের উদ্দেশে হাত নাড়িয়ে প্রেসিডেন্ট নিজের স্ত্রীর হাত ধরতে গিয়েছিলেন। আর ঠিক তখনই চুল ঠিক করার অছিলায় আবার স্বামীর হাত সরিয়ে দিলেন মেলানিয়া। অস্বস্তিকর পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলেও সেইমুহূর্তটি ক্যামেরাবন্দী হয়ে যায়। এখন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওই ভাইরাল।
রোমে ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে সাক্ষাত করতেই আসেন সস্ত্রীক প্রেসিডেন্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button