sliderরাজনীতিশিরোনাম

বাংলাদেশে ফ্যাসিবাদের কোন স্থান নেই:বিচারই হবে শেষ ঠিকানা-ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

সংবাদদাতা, বরিশাল: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী রাজনীতির আর কোনো স্থান নেই। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার আইনের মাধ্যমেই সম্পন্ন হবে,বিচারই হবে ফ্যাসিবাদের শেষ ঠিকানা।
গতকাল শনিবার ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, আরো বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক( বরিশাল) গাজী নাসির।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদসহ দেশের সকল শহীদের প্রতি এবি পার্টি গভীর শ্রদ্ধা জানায়। কিন্তু দুই বছর অতিক্রান্ত হলেও প্রকৃত শহীদদের চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ না হওয়া অত্যন্ত দুঃখজনক। ১৯৭১ সালের অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয়, প্রকৃত শহীদদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত না হলে ইতিহাস বিকৃত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।

ব্যারিস্টার ফুয়াদ অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির মাধ্যমে প্রকৃত শহীদদের তালিকা চূড়ান্ত করা, ভুয়া নাম বাদ দেওয়া, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা এবং পুরো প্রক্রিয়ায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে কার্যকরভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধান দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন,এমন আলোচনা চলছে। যদি তিনি আইনের মুখোমুখি হতে দেশে ফেরেন, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রত্যাশা করে যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাকে হস্তান্তরের মাধ্যমে আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ায় নেওয়া হবে। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার সম্পন্ন করে আইনে শাসন প্রতিষ্ঠা করতে হবে।

এসময় এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ, বরিশাল জেলা ও মহানগরের যুগ্ম আহ্বায়ক
সাকিব হোসেন,সদস্য সচিব ইন্জি : জি এম রাব্বী, পটুয়াখালী জেলার যুগ্ম আহবায়ক আবু রায়হান জাফর
সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন
বরিশাল জেলা ও মহানগর ছাত্রপক্ষের আহ্বায়ক আইয়ুব নবী, যুগ্ম সদস্য সচিব ডা:তানভির আহমেদ, রায়হান উদ্দিন, রাকিব সিকদার, শাকিল খান,মো:রাজিব হোসেন,পটুয়াখালীর যুগ্ম সদস্য সচিব, মুশফিকুর রহিম মনির,সদস্য জাকির হোসেন,আবু হানিফ জয়,হাফিজা আক্তার,চরকালেখান ইউনিয়নের আহ্বায়ক জাকির বারি এবং মাধবপাশা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল আজিজ খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button