আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সন্ত্রাস নির্মূলে সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানের ঘটনার পর আজ রোববার সন্ধ্যায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন করে এ বলেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে জন কেরি শেখ হাসিনাকে ফোন করে এই বার্তা দেন। বাংলাদেশি সন্ত্রাসী হামলার নিন্দা ও সহানুভূতি জানান প্রেসিডেন্ট ওবামা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জন কেরি জঙ্গিবাদ সংশ্লিষ্ট তথ্য দিয়ে সহায়তা করার করাও বলেন।
জবাবে শেখ হাসিনা জন কেরিকে জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় তার সরকার পুলিশের ‘কাউন্টার টেররিজম ইউনিট’ গঠন করেছে। বাংলাদেশের পাশে থাকার জন্য বারাক ওবামাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button