বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

পৃথিবীর বুকে আছড়ে পড়বে সৌরঝড় : প্রভাব ভয়ঙ্কর!

পৃথিবীর বুকে আজ আছড়ে পড়বে বীভৎস সৌর ঝড়। এমনটাই জানিয়েছে নাসা। আর তার ভয়ঙ্কর প্রভাব পড়বে বলেই জানা গেছে। রিপোর্ট বলছে, এর প্রভাবে টেক ব্ল্যাকআউট হতে পারে।
নাসার রিপোর্ট অনুযায়ী, সূর্যে তিনটি ‘করোনাল হোল’ তৈরি হয়েছে। তার ফলে প্রচুর পরিমাণ কসমিক কণা পৃথিবীর দিকে ছুটে আসছে। তার জেরেই হচ্ছে এই সৌরঝড়।
ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের কণা ছুটে এলে জি-১ ক্লাসের জিওম্যাগনেটক ঝড় হয়।
যারা মহাকাশে চোখ রেখে বিভিন্ন গবেষণা করেন, তাদেরও ওইদিন সতর্ক করা হয়েছে যাতে তারা আকাশে চোখ না রাখেন। বিশেষ করে দক্ষিণ হেমিস্ফিয়ারের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এর প্রভাবে স্যাটেলাইটের প্রযুক্তিরও বিগড়ে যেতে পারে।
পাঁচ ধরনের হয় এই সৌরঝড়- জি-১, জি-২, জি-৩, জি-৪ ও জি-৫। জি-১ হলো হালকা একটি ঝড়। তবে জি-৫ ক্লাসের ঝড় হলে ব্যাপক ক্ষতি হতে পারে পৃথিবীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button