slider

গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক যুগান্তরের আবুল কাশেম

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য৷নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১আগষ্ট) বিকালে জয়দেবপুর চৌরাস্তা সংলগ্ন একতা গার্মেন্টস ফেডারেশন বিল্ডিংয়ের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে কাপাসিয়ার সাংবাদিক মরহুম মনজুর হোসেন মিলনের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সহ সম্পাদক বেলায়েত হোসেন শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন কামাল চৌধুরী। তিনি বলেন দীর্ঘদিন যাবৎ সংগঠনের সাধারণ সম্পাদকের পদটি শুন্য হওয়ায় আমরা কোন কাজ করতে পারছি না। সংগঠনের মূখ থুবড়ে পরেছে। আমাদের সংগঠনের সদস্যদের মধ্য থেকে একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দরকার। এসময় আরো উপস্থিত ছিলেন, সহসম্পাদক সহিদুর ইসলাম সহিদ, সাংগঠনিক সম্পাদক ছানাউল্যাহ নূরী, আইন বিষয়ক সম্পাদক এআর মানিক মিয়া, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন নাছির, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ রাশেদ উল হোসাইন কমল, কোষাধ্যক্ষ আলামিন হোসেন, মহিলা সম্পাদিকা মরিয়ম আক্তার, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সরকার, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, নির্বাহী সদস্য আমেনা খাতুন মুনমুন, নির্বাহী সদস্য হাজী কামাল চৌধুরী, নির্বাহী সদস্য জাকারিয়া আল মামুন ও নির্বাহী সদস্য কাজী শাকিল সহজ অন্যান্য নির্বাহী সদস্যগণ। পরিশেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের ১ নং সদস্য ও যুগান্তের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button