দাউদকান্দিতে মাতৃত্ব কালীন ভাতা প্রদান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১০২ জন মাতৃত্ব কালীন ভাতা ভোগী তাদের অর্থ গ্রহণ করেন।ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্রের সহযোগিতায় সরকারি অর্থ বিতরণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম মানিক সওদাগর। উপস্থিত ছিলেন সচিব মোঃ খোরশেদ আলম ও তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মোঃ মাহবুব আলম সহ পুরুষ ও মহিলা মেম্বার বৃন্দ। উল্লেখ্য ঘজইঈ অএঊঘঞ ইঅঘকওএ এর মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট প্রদান করেন ভাতা ভোগী সকল সদস্যরা। নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম মানিক সওদাগর দায়িত্ব গ্রহনের পর থেকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি আলোর মুখ দেখতে শুরু করেছে। এর আগে চেয়ারম্যান কক্ষটি মাসে ২/১ বারও খোলা হতো না বলে জানা গেছে। চেয়ারম্যান সাহেবের শীল স্বাক্ষর নিতে হলে হয়তো ওনার বাড়ি অথবা পার্শবর্তি সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর বাজারে যেতে হতো।



