slider

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বানিয়াগ্রামের মরহুম আব্দুল আওয়ালের ছোট সন্তান সৌদি প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম (৩২) বৃহষ্পতিবার সন্ধ্যা ৮:৩০ মিনিটের দিকে (কিশোরগঞ্জ-ভৈরব) আঞ্চলিক মহাসড়কের বানিয়াগ্রাম জামতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের সাথে দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। জানা গেছে তার ৫ বছরের ১ কন্যা সন্তান রয়েছে । তিনি গত মঙ্গলবার ছুটিতে প্রবাস থেকে বাড়ি আসেন। তাঁর এই অকাল মর্মান্তিক মৃত্যুতে এলাবাসী গভীরভাবে শোকাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button