sliderস্থানিয়

ভীমরুলী পেয়ারা বাগানে শব্দদূষণবিরোধী অভিযান, দুই ট্রলারকে জরিমানা

মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠির ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে উচ্চশব্দে শব্দযন্ত্র (সাউন্ড সিস্টেম) ব্যবহারে পর্যটকদের বিরক্তি ও পরিবেশদূষণ রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

শুক্রবার (৩১ জুলাই) ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে দুটি ট্রলারে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করায় ট্রলার দুটিকে ২হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ।

অভিযানকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভীমরুলী পেয়ারা বাগানের প্রাকৃতিক পরিবেশ, পর্যটকদের স্বাচ্ছন্দ্য এবং জনস্বার্থ রক্ষায় উচ্চ শব্দে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button