slider
ঘিওরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে ঈদ উল আজহা উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাথুরা বন্ধু মহল আয়োজিত এই ফুটবল খেলায় অবিবাহিত দল ১-০ গোলে বিবাহিত দলকে পরাজিত করে।
বন্ধু মহলের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ করেন, জেলা পরিষদের সাবেক সদস্য জোস্নায়ারা শিমু, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, রাথুরা সমাজ কল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম এবং বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, পবিত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান পবিত্র সরকার, নাছিমা আক্তার প্রমুখ।




