ফেনীতে ৯ গুনী ব্যক্তিকে শিক্ষা সম্মাননা প্রদান

ফেনী প্রতিনিধি : ফেনীতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিশেষ অবদান রাখা শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী নয় গুনী ব্যক্তিকে ‘শিক্ষা সম্মননা-২০২৩’ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে তাদের সম্মাননা ক্রেস্ট, বিশেষ চাদর উত্তরীয় ও উপহার তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
বুধবার বিকেলে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের বেস্ট ইন চাইনিজ রেষ্টুরেন্টে সংবাদমাধ্যম দৈনিক ফেনীর সময়ের ১৫ বছরে পদার্পন উপলক্ষে আলোজিত অনুষ্ঠানে তাদের সম্মননা জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, বিএমএ সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, ফেনী রিপোর্টার্স ইউনিটি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, সময় টিভি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী প্রমুখ।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রফিক রহমান ভূইয়া, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডি এ বিলকিস আরা চৌধুরী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
এছাড়াও সম্মাননা প্রাপ্ত হয়েছে আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হাসেম (মরনোত্তর), ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহমদ (মরনোত্তর), ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও আমৃত্যু সভাপতি কামাল হাসান চৌধুরী (মরনোত্তর), সোনাগাজীর আমিরাবাদ বিসি লাহা উচ্চ বিদ্যালয়ের আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (মরনোত্তর), ছাগলনাইয়ার মৌলভী সামছুল করিম কলেজ ও নুরুন নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুন নেওয়াজ সেলিম ও দাগনভূঞার সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলভী ছাঈদুর রহমান (মরনোত্তর)।
অনুষ্ঠানে এছাড়াও ফেনীতে প্রথম সরকার অনুমোদিত ইংলিশ ভার্সন স্কুল স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল ও স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক শিক্ষার প্রসারে সাফল্যজনক ভূমিকা রাখায় প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনকে দৈনিক ফেনীর সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।




