slider

বোয়ালমারীতে জমে উঠেছে পশুর হাট নেই বেঁচা কেনা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে কোরবানি উপলক্ষ্যে পশুর হাট জমে উঠলেও বেঁচা কেনা বাড়েনি। রোববার (১৮ জুন) ছিল বোয়ালমারী পৌর সদরে সাপ্তাহিক পশুর হাট। কয়েক হাজার গরু ছাগলে ভরে গেছিল হাটের সম্পূর্ন মাঠ। তবে পশুর চেয়ে হাটে ক্রেতা-বিক্রিতা বেশি ছিল।

রবিবার দুপুরে হাটে গিয়ে দেখা যায়, থানা গেটের সামনে, বোয়ালমারী পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে, মুক্তিযোদ্ধা ভবনের পাশ থেকে শুরু করে শহীদ মিনার চত্বর পর্যন্ত গরু উঠেছে। অপরদিকে খাদ্য গুদামের সামনে থেকে শুরু করে জিকে কিন্ডারগার্টেন পর্যন্ত রাস্তা জুড়ে উঠেছে ছাগল ও ভেড়া।
গুনবহা গ্রামের ইউসুফ শেখের কালো রঙের একটি গরুর দাম চাচ্ছিল তিন লাখ টাকা। দুই লাখ বিশ হাজার টাকা দাম হলেও বিক্রি করেননি ইউসুফ শেখ। গরু কিনতে আসা চালিনগর গ্রামে বাসিন্দা রেজাউল করিম টিটু বলেন, ঘুরে ঘুরে দেখছি। পছন্দের সাথে দামে মিলছে না। আরো সময় আছে দেখে-শুনে পরে কিনবো।

দলিল লেখক হাসিবুল ইসলাম তোরাব বলেন, প্রচুর পরিমানে গরু হাটে উঠলেও দাম বেশি। ভালো মানের গরু হলেই এক থেকে ১লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে। এই জন্য আজকে (রোববার) হাটে কেনা বেঁচা একটু ভালোই কম।

ছোলনা গ্রামের মো. ইলিয়াস মোল্যা বলেন, ভারতীয় গরু না থাকলেও উপজেলার বিভিন্ন খামারের ফ্রিজিয়ান, সিন্ধিসহ বিভিন্ন জাতের গরু আছে। বর্তমান দাম বেশি থাকলেও মনে হয় শেষের দিকে দাম কমতে পারে। হাটে ক্রেতাও আছে অনেক গরুও আছে অনেক। কেনা বেচা বর্তমানে জমে উঠেনি। এখনও সময় আছে হয় তো
পরবর্তী হাট গুলো জমবে কেনা বেচা ।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, কোরবানির পশুর হাটে আসা পশু ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়টি সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। এ ছাড়া জাল টাকার কারবারিদের ব্যাপারেও আমরা সতর্ক আছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button