ভিক্টোরিয়াকে পেছনে ফেলে শীর্ষে রূপগঞ্জ

ভিক্টোরিয়াকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করলো রূপগঞ্জ। সুপার লিগে নিজস্ব দ্বিতীয় ম্যাচে বুধবার শক্তিশালী ভিক্টোরিয়াকে ২ উইকেটে হারিয়েছে তারা। ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ছিল তুমুল উত্তেজনা। কিন্তু শেষ হাসিটি ছিল রূপগঞ্জেরই। বিশেষ করে দিল্লির ক্রিকেটার পবন নেগির দুর্দান্ত ব্যাটিং সব জল্পনা-কল্পনা পাশে ঠেলে জয় এনে দেয় দলকে।
নেগি ১২৪ রান করে ছিলেন অপরাজিত। ৪২ বলে ৫০ করার পর সেঞ্চুরি করেন তিনি ৭৭ বলে। শেষ পর্যন্ত ৮৯ বল খেলে জয় নিয়েই মাঠ ছাড়ের এ ভারতীয়। চারটি ছক্কা ও ১৩ বাউন্ডারি দিয়ে সাঝানো তার ইনিংসটি।
এর আগে ভিক্টোরিয়া মুমিনুল হক ও আল অমিনের চমৎকার ব্যাটিংয়ের উপর ভর করে সংগ্রহ করেছিল ২৫৮ রানের চ্যালেঞ্জিং এক স্কোর। মুমিনুলের অল্পে সেঞ্চুরি মিস। ৮২ করে আউট হয়ে যান। তবে যেভাবে খেলছিলেণ তিনি,তাতে সেঞ্চুরিটা প্রাপ্যই ছিল তার। ওপেনার আব্দুল মজিদ ২৬ ও ফজলে রব্বি ৪০ করে আউট হওয়ার পর মুমিনুল আল আমিনরা ওই দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন। ৭২ বলে দুটি ছক্কা ও ৮ বাউন্ডারী দিয়ে সাঝানো ছিল মুমিনুলের ইনিংসটি। এতে করে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছিল ভিক্টোরিয়া স্পোটিং। আল আমিন করেন ৬৩ রান। বল হাতে তাইজুল তিনটি এ ছাড়া আবু হায়দার ও নেগি নেন দুটি করে উইকেট।
এরপর ২৫৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জের দুই ওপেনার মোহাম্মাদ মিথুন ও সৌম্য ভালো একটা ইনিংস খেলার লক্ষ্যে সুচনা করলেও মিথুন আউট হয়ে যান ১৮ রানে,১৭ রান করে। এরপর ২৬ রানে নাহিদ,৩২ রানে সাজ্জাদ আউট হলে কিছুটা চাপে পরে তারা।
কিন্তু সৌম্য আসিফকে নিয়ে অবস্থার উন্নতির চেষ্টা করেন। দলীয় ৭৮ রানে আসিফ আউট হয়ে গেলে সৌম্যও আউট হন ৮০ তে। রূপগঞ্জের জয়ের সম্ভাবনা যখন অস্তমিত ঠিক তখনই হাল ধরেন ওই ভারতীয়। পাঁচ উইকেটের পতন হলেও অপরাজিত ওই ইনিংসটি খেলেন তিনি। মূলত রূপগঞ্জের আশা জিইয়ে রেখে লড়াই করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে আসেন নেগি ৭ বল হাতে রেখে। তার সঙ্গে মোশাররফ রুবেল কিছুক্ষন লড়াইয়ের পর শেষে জুটি বেঁধে তাকে সহায়তা করেন আলাউদ্দিন বাবু। অবশ্য বাবু আউট হলেও তাইজুল ও নেগি মিলে ইনিংস শেষ করে ফেরেন।
ভিক্টোরিয়ার ডি-সিলভা নিয়েছিলেন পাঁচ উইকেট, ৪৬ রানে। এতে রূপগঞ্জের পয়েন্ট এখন সর্বোচ্চ ১৮। ভিক্টোরিয়ার ১৭।




