slider

সিংড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি :নাটোরের সিংড়ার কলেজপাড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আনুসা ঘোষ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কলেজপাড়া মহল্লার বাসুতোষ ঘোষের মেয়ে।
নিহত শিশুর কাকা সমির ঘোষ জানান, প্রতিদিনের মত শিশু আনুসা ঘোষ তার মা বাবার সাথে ঘুমিয়ে ছিল। সকাল সাড়ে ৭ টার দিকে আনুসা ঘুমিয়ে থাকা অবস্থায় সে চিৎকার দিলে তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা এসে জানতে চাইলে সে শুধু কান্না করতে থাকে। পরে আনুসার পায়ে রক্ত সহ সাপের কামড়ের দাগ দেখতে পায় তারা। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আনুসাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button