slider

কেরানীগঞ্জে ডাকাতির সময় স্থানীয়দের হাতে আটক ১

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের ধীৎপুর এলাকায় ডাকাতির সময় ডাকাত দলের ১ সদস্যকে আটক করেছে স্থানীয় লোকজন ।

রবিবার (১১ জুন) রাত ১ টার দিকে বাস্তা ইউনিয়নের ধীৎপুর গ্রাম ও চকলেট ফ্যাক্টরীর মাঝামাঝি স্থানে সড়কের উপরেই এক অটোরিকশা থামিয়ে অটোরিকশায় থাকা এক ব্যক্তি ও চালকের কাছ থেকে ডাকাতির সময় স্থানীয় লোকজনের হাতে ডাকাত দলের ১ সদস্য আটক হয়, এসময় ডাকাতদলে থাকা বাকি সদস্যরা বিলের মাঝ (ধাঁন খেত) দিয়ে পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা, তারা আরো জানান এর ঘণ্টাখানে আগে একই সড়কের উপর বেশকয়েকটি বাঁশ একসাথে বেঁধে সড়কে ফেলে রেখে ডাকাতরা সড়কের পাশে (ঝোঁপে) লুকিয়ে ছিলো এসময় আব্দুল্লাহপুর থেকে ২টি মোটরসাইকেলে থাকা ৪ জন আরোহী কে আটকিয়ে তাদের সাথে থাকা মোবাইল, টাকা সহ জরুরি অনেক কাগজপত্র নিয়ে চলে যাওয়ার সময় তাদের কে বেঁধে ডাকাতরা পালিয়ে যায় পরবর্তীতে আশে পাশের স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়, ঘটনাস্থলে পুলিশ কিছুক্ষণ অবস্থান করে অন্যস্থানে টহলের জন্য যাওয়ার কিছুক্ষণ পরেই আবার স্থান পরিবর্তন করে একই সড়কে ডাকাতির চেষ্টাকালে তাকে আটক হয় বলে জানান স্থানীয়রা।

এবিষয়ে উপজেলার কোনাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গাজী ফজলুল হক বলেন আটক হওয়া নজরুল (২৮), পিতা-মেছের উদ্দিন, সাং-বুজরুপ রুইয়া, থানা-সাধুল্লাহপুর, জেলা-গাইবান্ধা, প্রাথমিক জিজ্ঞেসাবাদে নিজে ডাকাত দলের সদস্যের কথা শিকার করেছে এবং তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই সহ বেশকয়েকটি মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button