মাধবপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি : “তথ্য পেলে জনগণ নিশ্চিত হবে সুশাসন ” এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজিত তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ জুন) বিকালবেলা উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশে তথ্য অধিকার আইন ২০০৯ চালুর আগে তথ্য পাওয়ার ক্ষেত্রে কি অবস্থা ছিল আর এখন কতটুকু পাচ্ছেন? ১৩ বছরে যে উন্নয়ন হয়েছে তার পেছনে এ আইন। তিনি আরোও বলেন, রাষ্ট্রের মালিক জনগণ আর এ জনগণকে না জানিয়ে কোনো কাজ করার অধিকার আমাদের নাই। আজকের কর্মশালায় যা জানলেনতা আপনাদের প্রতিবেশি এমনকি তৃণমূল পর্যায়ে দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে তাদেরকে ও এ আইন সম্পর্কে অবহিত করার আহবান জানান।
এর আগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিতি ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক (প্রশিক্ষক) মোঃ সালাহউদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় ও অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্যগন, সাংবাদিক, ব্যাংক ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।




