slider

নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতি একটি পরিবেশ বান্ধব সংগঠন এর উদ্যোগে “গাছ রোপনে উৎসাহিত করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা” এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির পালন করা হয়েছে।

সোমবার (৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। প্রকৃত একটি পরিবেশ বান্ধব সংগঠন এর কর্ণধার কৃষিবিদ মিতালী বর্মন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে সারা দেশে একযোগ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। সংগঠনটি দেশের সারাদেশে নওগাঁ, বগুড়া, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নীলফামারী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সিলেট, সহ নিয়ামতপুর উপজেলায় গাছ রোপনে উৎসাহিত করার, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, কাজ করে যাবে বলে জানাই কৃষিবিদ মিতালী বর্মন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button