slider

লাইসেন্স প্রদানে কোনো অনিয়ম ও দূর্নীতি প্রমান দিতে পারলে দায়িত্ব ছেড়ে দিবো …. প্যানেল মেয়র টিটু

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি কর্পোরেশনে ব্যাটারী চালিত অটো রিক্সার লাইসেন্স প্রদানের কোনো প্রকার অনিয়ম ও দূর্নীতির প্রমান দিতে পারলে নিজের দায়িত্ব ছেড়ে দিবো এমন কথা জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু। বুধবার বিকেলে নগরীর ১৯নং ওয়ার্ডের রাধাবল্লবস্থ তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শুধু তাই নয়, সাড়ে ৪বছর নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছি। একজনও ব্যাক্তিও যদি বলতে পাড়ে যে আমি কোথাও কোনো প্রকার অনিয়ম ও দূর্নীতি করেছি। সেদিন থেকে কাউন্সিলরী পদ ছেড়ে দিবো।
তিনি বলেন, একটি স্বার্থানেশ্বী মহল তাদের স্বার্থ চারিতার্থ করতে না পেরে ইশ্বানিত হয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার পায়তারা করছে। গত ২রা আগট জাতীয় একটি দৈনিক পত্রিকায় “দুই প্যানেল মেয়রের ক্ষমতার অপব্যবহার-দেড় হাজারের বেশি অবৈধ ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স দিয়ে ৩ কোটি আতœসাৎ” শিরনামে একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন এবং তা সোস্যাল মিডিয়ার মাধ্যমে নগরবাসির মাঝে বিভ্রন্তি ছড়ানো পায়তারা চালানো হয়েছে। আমরা এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত পক্ষে মেয়র মহদয়ের হজ্বব্রত পালনের সময় কিছু ব্যাটারী চালিত অটো রিক্সার নতুন লাইসেন্স প্রদান করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের ব্যাটারী চালিত অটো রিক্সার একটি নতুন লাইসেন্স ফি হচ্ছে মাত্র ৩৫০০ টাকা। যার সমস্ত অর্থ রংপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার মাধ্যমে ব্যাংকে জমা দিয়েছে লাইসেন্সধারীরা। এখানে কোনো প্রকার অনিয়ম ও দূর্নীতির প্রশ্নেই উঠে না।
সংবাদটির একাংশে বলা হয়েছে, এক একটি লাইসেন্স ৪০ থেকে ৫০ হাজার টাকায় দেয়া হয়েছে। যা সম্পন্ন মিথ্যা, বানোায়াড ও ভিত্তিহীন। একজন রিক্সাওয়ালার পক্ষে এটা কি সম্ভব। তা আমাদের বোধগম্য নয়। লাইসেন্স প্রদানে আমাদের মাধ্যমে অনিয়ম ও দূর্নীতি হয়েছে এমন একটি প্রমান কেউ দিতে পারলে আমরা নিজ দায়িত্ব থেকে স্ব-ইচ্ছা সরে যাবো। যা শাস্তি হবে তা মাথা পেতে নিবো।
তিনি আরো বলেন, একটি কুচক্রি মহল সমাজে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াসে ওই সাংবাদিককে দিয়ে একটি মিথ্যা সংবাদ পরিবেশন করান। আমরা উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ সময় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র- মোঃ সামসুল হক উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button