slider

সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সিংড়া (নাটোর) সংবাদদাতা : “তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের মত নাটোরের সিংড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।

বুধবার (৩১ মে) বেলা ১১টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক। এসময় আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button