sliderবিবিধশিরোনাম

বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

পতাকা ডেস্ক : শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত এর তৃতীয় মৃত্যুবার্র্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ১৯৫৪ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকার নাখালপাড়ায় মধ্যবিত্ত একটি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত ব্যক্তি জীবনে একজন সফল উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। কর্মমুখী শিক্ষার নিশ্চয়তা বিধানে তিনি প্রতিষ্ঠা করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, শান্ত-মারিয়াম ফ্যাশনস্, দৈনিক আজকের প্রত্যাশা, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ইন্সটিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্ত নিবাস নামের শিশু ও বয়স্ক পুনর্বাসন কেন্দ্রসহ সমাজসেবা ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান। মৃত্যু বার্ষিকীতে এসব প্রতিষ্ঠানে বিস্তারিত কর্মসূচি পালিত হবে। বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button