আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা আতঙ্কে কাবা শরীফে প্রবেশাধিকার নিষিদ্ধ

করোনাভাইরাস আতঙ্কে পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক মসজিদুল হারামে তীর্থ যাত্রীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করল সৌদি আরব।
বৃহস্পতিবার (০৫ মার্চ) থেকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে।
মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা মক্কার পবিত্র গ্রান্ড মসজিদ। এই মসজিদের প্রাণকেন্দ্রে কাবা শরিফের অবস্থান। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করায় সৌদি আরব এর আগে বিদেশি এবং নিজ দেশের নাগরিকদের পবিত্র ওমরাহ পালন স্থগিতের ঘোষণা দেয়।
এর আগে সোমবার প্রথমবারের মতো সৌদিতে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় সৌদি কর্তৃপক্ষ। পরে বুধবার আরও এক সৌদি নাগরিককে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, করোনাভাইরাস পর্যবেক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে দেশি এবং বিদেশিদের জন্য ওমরাহ পালন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায় সারা বছর ধরেই ওমরাহ পালন করা হয়ে থাকে। কিন্তু পবিত্র হজ বছরে একবার পালন করেন বিশ্বের লাখ লাখ মুসলিম। প্রত্যেক বছরের জুলাইয়ের শেষের দিকে পবিত্র হজ শুরু হয়।
সৌদি আরবের ডেপুটি হজ মন্ত্রী আব্দুল ফাত্তাহ মাশাত বলেছেন, সৌদির আরবের নাগরিক এবং বাসিন্দারা এখনও মক্কা এবং মদিনার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন। তবে ওমরাহ পালনে নিষেধাজ্ঞা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button