slider

কেরানীগঞ্জে আওয়ামী মৎসজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী মৎসজীবী লীগের আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

সোমবার ২২ মে বিকেলে কালিন্দী ইউনিয়নের ভাংনা সেন্টারে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি আবু আলেম মোল্লা রানা’র সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসনে থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহীন আহমেদ ।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন খোকন,সাবেক সদস্য এম এ গফুর, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম,হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বারেক, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন খোকন রানা,ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক রেশমা জামান,কেরানীগঞ্জ মডেল থানা জাতীয় শ্রমিক লীগের সাবেক আহবায়ক মোঃ বশির উদ্দিন,মহিলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি রহিমন বেগম,থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, থানা আওয়ামী মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ শাহীন মেম্বার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button