slider
মানিকগঞ্জে ডাঃ রফিক উদ্দিন স্মৃতি ক্রিকেট লীগ শুরু

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ডাঃ রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ মওসুমের খেলা শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে নয়টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ক্রীড়া সংগঠক রাশেদুল ইসলাম জসিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ জেলা আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন (এডভোকেট) উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুল মজিদ ফটো, প্রয়াত ডাঃ রফিক উদ্দিনের সহধর্মিনী সাবিরা সুলতান, ডাঃ রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের পৃষ্টপোষক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মাকসুদা মুস্তারীণ, ডাঃ আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা খেলার আয়োজক হিসেবে রয়েছে।




