ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর তিন ব্যবস্থাপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান উত্তরণ কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। হাজী শফি মার্কেট (২য় তলা)ঝিনাইগাতী, শেরপুর।
উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মো:সিদ্দিকুর রহমান, সেক্রেটারি মো:জয়নাল আবেদিন ক্যাশিয়ার প্রমদ চন্দ্র রায়, এই তিনজন দেড় কোটি টাকা উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে আত্মসাৎ করেছে অভিযোগ পাওয়া যায়।
এবং শেরপুর জেলার ঝিনাইগাতীতে খেটে খাওয়া মানুষ ঋণ নিয়ে বিভিন্ন ধরনের গৃহস্থালী কাজ করে থাকেন ।
উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড দীর্ঘ ৮/৯ মাস ধরে ঋণ দেওয়ার নামে প্রতারণা করে যাচ্ছে ।
সাধারণ মানুষ ঋণের ফ্রম করে অনেক ঘুরতে হয়। ঋণ নিতে গেলে সভাপতি বলেন মিটিং করার পড়ে ঋণ ছেড়ে দেবো কিন্তু দেখা যাচ্ছে ৮/৯ মাস ধরে কোনো প্রকার মিটিং না করার ফলে ঋণদাতারা মানসিক ভাবে ভেঙে পড়েছেন।
উক্ত উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ডিরেক্টর মো:সামিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, রতন আহমেদ, এরশাদ মোল্লা ও সহ-সভাপতি নুর ইসলাম ক্যাশিয়ার এর কাছে ক্যাশ রিপোর্ট চাওয়া হলে তারা দেখাতে পারে না অভিযোগ উঠেছে।



